কুড়িগ্রাম সদরে ধরলা নদীর সংযোগ খালের নড়বড়ে বাঁশের সাঁকো, চরম ঝুঁকিতে ৪ গ্রামের মানুষ ও শিক্ষার্থীরা
বাস্তব ছবি ও প্রমাণাদি১ টি প্রমাণ সংযুক্ত
নাগরিকের সংযুক্ত বাস্তব চিত্র যা কর্তৃপক্ষের সরেজমিনে তদন্ত ও দ্রুত পদক্ষেপে সাহায্য করে
সমস্যার বিস্তারিত বিবরণ
কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের সংযোগ খালের ওপর তৈরি বাঁশের সাঁকোটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। প্রতিদিন শত শত স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও বয়োবৃদ্ধ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকো দিয়ে পারাপার হন। বর্ষার সময় পানি বেড়ে গেলে সাঁকোটি পিচ্ছিল হয়ে দুর্ঘটনা ঘটে, একাধিক শিশু ও বৃদ্ধ সাঁকো থেকে নিচে পড়ে আহত হয়েছে। এখানে একটি স্থায়ী পাকা ব্রিজ নির্মাণের জন্য বহুবার আবেদন জানানো হলেও কোনো কাজ হয়নি। অবিলম্বে একটি বেইলি ব্রিজ বা পাকা ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছি।
অগ্রগতি ও সমাধান টাইমলাইন
নাগরিক কর্তৃক সমস্যাটির প্রাথমিক তথ্য সার্ভারে সংরক্ষিত হয়েছে। মডারেশন টিম পর্যালোচনা করবে।
মডারেটর Sabbir Hossain কর্তৃক পর্যালোচনা সম্পন্ন ও সার্বজনীন তালিকায় প্রকাশিত হয়েছে।
নাগরিক আলোচনা ও তথ্য আদান-প্রদান (4)
ফসলি হাটে ধান ও পাট নিয়ে যাওয়ার জন্য কৃষকদের ৪ কিলোমিটার অতিরিক্ত ঘুরে যেতে হয়। এই সাঁকোটি দ্রুত পাকা সেতুতে রূপান্তর করা হোক।
এলজিইডি এবং স্থানীয় প্রশাসন যদি আন্তরিক হয়, তবে এখানে একটা বেইলি ব্রিজ নির্মাণ করা কোনো ব্যাপারই না। হাজার হাজার গ্রামীণ মানুষের কথা চিন্তা করুন।
গত মাসে আমার ছোট মেয়েটা সাঁকো দিয়ে পার হওয়ার সময় পা পিছলে পানিতে পড়ে গেছিল। আল্লাহ বাঁচাইছে স্থানীয় জেলেরা সাথে সাথে তুলে আনছে। আমরা অতি দ্রুত পাকা ব্রিজ চাই।
আমাদের এই ৪ গ্রামের মানুষের কষ্টের কোনো শেষ নাই। একটা পাকা ব্রিজের অভাবে বাচ্চারা বর্ষাকালে স্কুলে যেতে পারে না। ভোটের সময় সবাই কথা দেয়, কিন্তু ভোট গেলে আর কারো দেখা পাওয়া যায় না।
সহায়ক মানচিত্র অবস্থান (ঐচ্ছিক)
সমস্যার আনুমানিক ভৌগোলিক অবস্থান ও মানচিত্র নির্দেশক
সম্পর্কিত অন্যান্য নাগরিক সমস্যা
সড়ক ও যোগাযোগ নাগরিক তথ্যভাণ্ডারে জমা হওয়া অন্যান্য স্থানীয় সমস্যা রিপোর্ট



